| |
শিরোনাম
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • ঢাকায় আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ
  • ঢাকায় আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

    ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ঢাকায় পৌঁছেছেন। রোববার (৩০ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

    বিমানবন্দরে পৌঁছালে আইপিইউ সেক্রেটারি জেনারেলকে অভ্যর্থনা জানান জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় সংসদ সদস্য সাঈদ আল নোমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সফরকালে অ্যান্ডা ফিলিপ বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে আইপিইউর সহযোগিতা জোরদার এবং সংসদীয় কূটনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

    সফর শেষে আগামী ২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।

    আরও পড়ুন