| |
শিরোনাম
সমবায় ব্যাংককে অর্থভিত্তিক মুক্তির হাতিয়ার করার পরামর্শ মানবিক-পরিবেশবান্ধব নগর চায় সরকার: মাহ্দী আমিন বিকল্প ব্যবস্থা করে মহাসড়কে অটোরিকশা বন্ধ হবে: সড়ক মন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক এআই ব্যবহারে সক্ষম করতে বুনিয়াদি শিখনে জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী শক্তিশালী প্রতিষ্ঠান ছাড়া টেকসই গণতন্ত্র অসম্ভব: রিজভী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেবে ইরান
  • যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেবে ইরান

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

    ​​ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-আইআরজিসির মুখপাত্র সরদার মোহেবি এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ইরানের ওপর সাম্প্রতিক হামলার কারণে যুক্তরাষ্ট্রকে অনুশোচনা করতে হবে এবং বড় ধরনের ‌‌‌‌‌‘শাস্তি’ পেতে হবে।

    ​মোহেবির ছোট ওই পোস্টটি শেষ হয়েছে এই কথা বলে, ‘আমেরিকাকে তাদের নতুন হামলার জন্য পস্তাতে হবে। ​পাশাপাশি ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এবং খাতাম আল-আনবিয়া হেডকোয়ার্টার্স যৌথভাবে একটি বিবৃতি দিয়েছে। ইরানি সংবাদমাধ্যম আইআরবি বিবৃতিটি প্রকাশ করেছে।

    এতে বলা হয়েছে, সেনাবাহিনী ‘যুক্তরাষ্ট্র নামের এই দুষ্ট ও অপশক্তি শত্রুর ওপর চরম ও ধ্বংসাত্মক আঘাত হানবে।’

    ​বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মার্কিন সন্ত্রাসী বাহিনী এই অঞ্চলে যত বেশি অশুভ তৎপরতা চালিয়ে যাবে, তাদের তত বেশি ও ভারী ক্ষতির মুখে পড়তে হবে।

    আরও পড়ুন