| |
শিরোনাম
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী বড় শহর নয়, মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিন মহাসড়কে অটোরিকশা চলবে না, তবে জীবন-জীবিকা বিবেচনায় পর্যায়ক্রমে ব্যবস্থা : সড়ক মন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক এআই ব্যবহারে সক্ষম করতে শিশুদের বুনিয়াদি শিখন দক্ষতা বাড়াতে হবে : শিক্ষামন্ত্রী প্রতিষ্ঠান শক্তিশালী না হলে গণতন্ত্র টেকসই হবে না: রুহুল কবির রিজভী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি  
  • জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি  

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

    অসুস্থ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে গিয়ে তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসা পদ্ধতি ও স্বাস্থ্যের সর্বশেষ আপডেট সম্পর্কে অবহিত হন।

    এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে হুট করে শারীরিক অবস্থার অবনতি হলে ইকবাল হাসান মাহমুদ টুকুকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। মন্ত্রীর ব্যক্তিগত সহকারী জানান, গত কয়েক দিন ধরেই তিনি ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

    মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট কিছুটা বেড়ে গেলে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে।

    বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

    আরও পড়ুন