| |
শিরোনাম
সমবায় ব্যাংককে অর্থভিত্তিক মুক্তির হাতিয়ার করার পরামর্শ মানবিক-পরিবেশবান্ধব নগর চায় সরকার: মাহ্দী আমিন বিকল্প ব্যবস্থা করে মহাসড়কে অটোরিকশা বন্ধ হবে: সড়ক মন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক এআই ব্যবহারে সক্ষম করতে বুনিয়াদি শিখনে জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী শক্তিশালী প্রতিষ্ঠান ছাড়া টেকসই গণতন্ত্র অসম্ভব: রিজভী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • ঢাকা ছেড়েছেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ
  • ঢাকা ছেড়েছেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

    সফর শেষে ঢাকা ছেড়েছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ। বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা ছাড়ার সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান।

    এর আগে গত ৩০ আগস্ট ঢাকায় আসেন অ্যান্ডা ফিলিপ। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ নারী সংসদ সদস্য ও রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

    এ সময় আইপিইউ মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও সংসদীয় সুসম্পর্ক বিস্তারে গুরুত্বারোপ করেন। সফরকালে অ্যান্ডা ফিলিপ জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন।

    আরও পড়ুন