| |
শিরোনাম
সমবায় ব্যাংককে অর্থভিত্তিক মুক্তির হাতিয়ার করার পরামর্শ মানবিক-পরিবেশবান্ধব নগর চায় সরকার: মাহ্দী আমিন মহাসড়কে অটোরিকশা চলবে না, তবে জীবন-জীবিকা বিবেচনায় পর্যায়ক্রমে ব্যবস্থা : সড়ক মন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক এআই ব্যবহারে সক্ষম করতে শিশুদের বুনিয়াদি শিখন দক্ষতা বাড়াতে হবে : শিক্ষামন্ত্রী প্রতিষ্ঠান শক্তিশালী না হলে গণতন্ত্র টেকসই হবে না: রুহুল কবির রিজভী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • সমবায় ব্যাংককে অর্থভিত্তিক মুক্তির হাতিয়ার করার পরামর্শ
  • সমবায় ব্যাংককে অর্থভিত্তিক মুক্তির হাতিয়ার করার পরামর্শ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

    সমবায় ব্যাংককে দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের মাল্টিপারপাস হলরুমে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের ৪৯তম সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

    স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সমবায়ের মূল লক্ষ্য মুনাফা অর্জন নয়, বরং দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা। তবে, সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি ব্যাংককে টিকিয়ে রাখতে আর্থিক শৃঙ্খলা ও নিয়ম-কানুন মেনে চলাও জরুরি।

    তিনি বলেন, ঋণ নিয়ে তা পরিশোধ না করার সংস্কৃতি গ্রহণযোগ্য নয়। প্রাকৃতিক দুর্যোগ বা বাস্তব কোনো কারণে ঋণ পরিশোধে সমস্যা হলে তা মানবিকভাবে বিবেচনা করা হবে। কিন্তু ঋণের অর্থ অন্য কাজে ব্যয় করে ইচ্ছাকৃতভাবে খেলাপি হওয়া মেনে নেওয়া হবে না।

    সমবায় ব্যাংকের বিভিন্ন সমস্যা যুক্তিসঙ্গতভাবে উপস্থাপনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের দরিদ্র মানুষের কল্যাণে ব্যাংকটিকে আরো কার্যকর করতে তিনি সমবায়ীদের সঙ্গে নিয়ে কাজ করবেন।

    পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ এবং সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মো. সেলিম ফকির।

    আরও পড়ুন