| |
শিরোনাম
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী বড় শহর নয়, মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিন মহাসড়কে অটোরিকশা চলবে না, তবে জীবন-জীবিকা বিবেচনায় পর্যায়ক্রমে ব্যবস্থা : সড়ক মন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক এআই ব্যবহারে সক্ষম করতে শিশুদের বুনিয়াদি শিখন দক্ষতা বাড়াতে হবে : শিক্ষামন্ত্রী প্রতিষ্ঠান শক্তিশালী না হলে গণতন্ত্র টেকসই হবে না: রুহুল কবির রিজভী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ১১২৭
  • নিখোঁজ প্রায় ৫ হাজার

    নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ১১২৭

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

    নেপালে ভোটেকোশি নদীর ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৫৮ জন। বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির পুলিশ নিজেদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে। পুলিশ বলেছে, নেপালের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী ভারত থেকে এসব মরদেহ পাওয়া গেছে।

    পুলিশ জানিয়েছে, বন্যার উৎপত্তিস্থল রাসুয়া থেকে ৪৫টি, নুয়াকোট থেকে ১৫৫, ধাদিং থেকে ৫৯, চিতওয়ান থেকে ৩৪৮, গোর্খা থেকে ৬৬, তানাহুন থেকে ৩৮, নাওয়ালপারাসি পূর্ব থেকে ২১৭, নাওয়ালপারাসি পশ্চিম থেকে ১৯০টি এবং প্রতিবেশী ভারত থেকে ৯টি মরদেহ পাওয়া যায়।

    এসব মরদেহের মধ্যে ১ হাজার ১১৩টির ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অপরদিকে ৯৫টি মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ৯১১টি মরদেহের বিস্তারিত তথ্য পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

    যাদের পরিবারের সদস্য নিখোঁজ হয়েছেন, তারা সেখান থেকে তথ্য জেনে প্রিয়জনকে শনাক্ত করতে পারবেন। বন্যাকবলিত অঞ্চলে উদ্ধার অভিযানের জন্য ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছে দেশটির পুলিশ। তারা উদ্ধার অভিযানের পাশাপাশি ত্রাণ বিতরণ ও মরদেহ সংরক্ষণের কাজও করছেন।

    অপরদিকে বন্যাকবলিত অঞ্চল থেকে ৬ হাজার ৫৪১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৫৮ জন। আরও বন্যার শঙ্কা থাকায় অনেক পরিবারকে উঁচু স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এ ছাড়া যান চলাচলের জন্য সড়ক মেরামতের কাজও চলছে। এসব কাজে পুলিশের সঙ্গে স্থানীয় প্রশাসনও যুক্ত রয়েছে।

    গত বুধবার সকালে ভয়াবহ ওই আকস্মিক বন্যা আঘাত হানে। বন্যার পানির সঙ্গে বড় বড় পাথর নিচু অঞ্চলে চলে আসে। এতে ব্যাপক প্রাণহানি ঘটে। ঘটনার ছয় দিন পার হয়ে যাওয়ায় যারা এখনো নিখোঁজ রয়েছেন, তাদের জীবন নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

    সূত্র: কাঠমান্ডু পোস্ট

    আরও পড়ুন