| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল জুলাই আন্দোলনের মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার বর্তমান কমিশন কথায় নয়, কাজে বিশ্বাসী: দুদক চেয়ারম্যান পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন এমপি ফজলুর রহমান হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিটি ম্যাচই জিততে চাই’, ফাইনালের আশা ছাড়ছেন না সিমন্স প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি আনোয়ারুল ইসলাম সীমান্তে নিরাপত্তা জোরদার, সতর্ক বিজিবি
  • প্রচ্ছদ
  • অপরাধ ও আইন
  • মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২০ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

    রাজধানীর মোহাম্মদপুর এলাকার অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত মোহাম্মদপুরকে নিয়ন্ত্রণে আনা হবে এবং সেখানকার অপরাধীদের নির্মূল করা হবে।

    শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুর বহু বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত।

    সরকার এলাকাটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। বর্তমান সরকারের কার্যক্রমের গতি আগের যেকোনো সরকারের তুলনায় বেশি উল্লেখ করে তিনি বলেন, এর সুফল ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে এবং জনগণ তা দেখতে পাচ্ছে।

    দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিষয়ে মন্ত্রী বলেন, ইন্টারপোলের মাধ্যমে উদ্যোগ নেওয়ার ফলেই তাকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলার প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট দেশে পাঠানো হয়েছে।

    প্রক্রিয়া সম্পন্ন হলে দেশটির সরকার তাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাবে বলে আশা প্রকাশ করেন তিনি। পুলিশ বাহিনী সম্পর্কে মানুষের মধ্যে যে নিষ্ক্রিয়তার ধারণা তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যরা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। তাদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবেই পুরস্কৃত করা হচ্ছে।

    আওয়ামী লীগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি দলটিকে রাজনৈতিক দল হিসেবে দেখেন না, বরং ‘মাফিয়া দল’ হিসেবে বিবেচনা করেন। তিনি দাবি করেন, দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে যেকোনো ধরনের কর্মসূচি বা তৎপরতার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

    আরও পড়ুন