৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • ৭ বছরের শিশুকে নিয়ে গেছে কুমির
  • ৭ বছরের শিশুকে নিয়ে গেছে কুমির

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ১ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ

    বাগেরহাট খান জাহান আলী (র.) মাজারের দিঘিতে গোসল করতে নামলে ফাতেমা (৭) নামে এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির। সোমবার (১ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার সময় দীঘির মহিলা ঘাটে এ ঘটনা ঘটে।

    ফাতেমা একজন মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। সে মায়ের সঙ্গে মাজারেই থাকতেন। ফাতেমার চিৎকার শুনে মাজারে থাকা স্থানীয়রা দ্রুত এসে নৌকা নিয়ে দিঘিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করে।

    ঘটনার সংবাদ পেয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য জনাব শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক বাগেরহাট গোলাম মো. বাতেন, পুলিশ সুপার বাগেরহাট হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) বাগেরহাট মো. মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

    বর্তমানে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান অব্যাহত আছে।

    আরও পড়ুন