| |
শিরোনাম
১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব শ্রমিক নেতাদের প্রত্যাখ্যান জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ দিল রূপপুর, আয় ৭ কোটি টাকা সাংবাদিকদের নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরী বিশ্বদরবারে সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ হতে রাষ্ট্রপতির আহ্বান আমিরাতের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু বৃহস্পতিবার: কৃষিমন্ত্রী সন্ত্রাস-চাঁদাবাজি নিয়ন্ত্রণে এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী
  • সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ণ

    প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। আজ রোববার (২৯ মার্চ ২০২৬) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে প্রবেশের আগে প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, মহিলা ও শিশু, স্বাস্থ্য এবং গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন করেন।

    প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে এসে পৌঁছান সরকারপ্রধান। সেখানে তাকে অভ্যর্থনা জানাতে আগে থেকেই উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলার একপর্যায়ে হঠাৎ করেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সচিবালয়ের ভেতরে হাঁটতে শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাঁটতে হাঁটতে তিনি চলে যান সচিবালয়ের অপর প্রান্তে অবস্থিত ৬ নম্বর ভবনে। এ ভবনে ১০টির মতো মন্ত্রণালয় রয়েছে। সেখানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ঘুরে দেখেন।

    ৬ নম্বর ভবন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী যান পাশের ৫ নম্বর ভবনে। সেখানে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন করেন। এরপর সবশেষ ৩ নম্বর ভবনে বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শন শেষে পুনরায় নিজ কার্যালয়ে ফিরে আসেন তিনি।

    জানা গেছে, পূর্বনির্ধারিত সূচি ছাড়া প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন চলে টানা এক ঘণ্টা। পরিদর্শনের এই পুরোটা সময় তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং দাপ্তরিক কার্যক্রমের খোঁজখবর নেন। আকস্মিক এই পরিদর্শনের সময় সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়তি তৎপরতা লক্ষ্য করা যায়।

    আরও পড়ুন