| |
  • প্রচ্ছদ
  • অর্থ ও বাণিজ্য
  • বিশ্ব বাণিজ্য সংস্থার আইএফডিএতে যোগ দিচ্ছে বাংলাদেশ
  • বিশ্ব বাণিজ্য সংস্থার আইএফডিএতে যোগ দিচ্ছে বাংলাদেশ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

    বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন ফর ডেভেলপমেন্ট’ চুক্তিতে যোগ দিচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে বিস্তারিত আলাপ-আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা।

    মঙ্গলবার (১৭ মার্চ) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি সাংবাদিকদের তথ্য জানান।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার বৈঠকে ডব্লিউটিওর এই চুক্তির বিভিন্ন দিক ও বাংলাদেশের জন্য এর সম্ভাব্য সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে সার্বিক দিক বিবেচনা করে ‘ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন ফর ডেভেলপমেন্ট’ চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

    আরও পড়ুন