| |
শিরোনাম
দুঃসময়ে অসুস্থ শিক্ষার্থী নীলের পাশে জবি ছাত্রদল নেতা রুমি গান সমাজে নতুন মনস্তত্ত্ব তৈরি করে ক্যান্সার রোগীদের দ্রুত চিকিৎসায় সমন্বিত উদ্যোগ জরুরি ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুইদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সিসা দূষণ প্রতিরোধে কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: পরিবেশমন্ত্রী সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন পুনর্গঠিত ট্রাইব্যুনালে দুই বছরে ২৩ জনের মৃত্যুদণ্ড, আসামি ৫৫৮ ঋণনির্ভর বাণিজ্যিক সম্পর্ক থেকে বের হতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস: তিতুমীর
  • প্রচ্ছদ
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • জবিতে সম্প্রীতির দোলযাত্রা ও হোলি উৎসব
  • জবিতে সম্প্রীতির দোলযাত্রা ও হোলি উৎসব

    Icon
    জবি প্রতিনিধি
    প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরের আয়োজনে ও শ্রী চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের তত্বাবধানে প্রথমবারের মতো গৌড় পূর্ণিমা ও দোলযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

    ৩রা মার্চ ২০২৬ রোজ মঙ্গলবার পূর্ণিমা তিথিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজনে ছিলো বিগ্রহ স্থাপন, গৌর কথা আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, অভিষেক, হলি উৎসব ও মহা প্রসাদ বিতরণ।

    দিনব্যাপী আয়োজনে সনাতনী শিক্ষার্থীদের পাশাপাশি অংশগ্রহণ করেন অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠন সমূহের নেতৃবৃন্দের উপস্থিতি আজকের আয়োজনকে করেছে আরো মনোরম এবং দিয়েছে সম্প্রীতির সৌন্দর্য।

    আয়োজক ও সার্বিক তত্ত্বাবধানে শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের সভাপতি হৃদয় সূত্রধর বলেন, “অনুষ্ঠিত শুভ গৌড় পূর্ণিমা ও দোলযাত্রা প্রথমবারের মত কেন্দ্রীয় মন্দির, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছে। এই আয়োজনটি সম্ভব হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সনাতনীদের মিলিত প্রচেষ্টায়। সকলের নিকট আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি৷ অনুষ্ঠানে সকলের উপস্থিতি এবং আন্তরিকতায় খুবই আনন্দিত হয়েছি৷ এভাবেই কেন্দ্রীয় মন্দিরে প্রতিটি অনুষ্ঠান পালিত হোক।”

    আরও পড়ুন