| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত
  • ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

    ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর এ ভূ-কম্পন অনুভূত হয়। অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্টস সিস্টেমের তথ্য বলছে, বাংলাদেশ ও ভারতে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। দুপুর ১টা ৫২ মিনিটে এ ভূম-কম্পন অনুভূত হয়।

    আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরা এবং রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৪। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জাগো নিউজকে এসব তথ্য জানান।

    যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩।

    আরও পড়ুন