দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) উর্ধ্বমুখী প্রবনতায় সূচকের ওঠানামার মধ্য দিয়ে চলছে লেনদেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর, অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২১ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে ২ হাজার ৭০ পয়েন্টে অবস্থান করছে।
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৭০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টি কোম্পানির শেয়ার।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- সার্প ইন্ডাস্ট্রি, এনভয় টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম কটন, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সায়হাম টেক্সটাইল, ফনিক্স ফাইন্যান্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, নিটোল ইন্স্যুরেন্স ও বেক্সিমকো ফার্মা।
এর আগে লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে যায়। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৫ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর, অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২০ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর, অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭১৬ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ে ১১টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির শেয়ারদর।


























