জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
ভাদ্র মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা,আত্যবিশ্বাস বাড়তে পারে।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি, ৩১ ভাদ্র ১৪৩৩ বাংলা, ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১/ মেষ
আজ থেমে থাকা কাজ নতুন উদ্যমে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে যোগ্যতা প্রকাশ করুন, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না। অর্থের ক্ষেত্রে সম্ভাবনা থাকলেও অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন। মানসিক চাপে গুটিয়ে না থেকে ইতিবাচক কাজে মন দিন। গুরুত্বপূর্ণ যোগাযোগ বা কাজের অগ্রগতি উৎসাহ বাড়াতে পারে। খাদ্যাভ্যাসে সচেতন থাকুন।
২/ বৃষ
আজ ধৈর্য ও বাস্তববুদ্ধিই আপনাকে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে রাখবে। কর্মক্ষেত্রে ধীরে চলা কোনো কাজ নতুন গতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। হিসাব করে পদক্ষেপ নিলে ভবিষ্যতের নিরাপত্তা বাড়বে। দায়িত্বশীল আচরণ সম্পর্ক ঠিক রাখতে সহায়তা করবে। সময়কে গুরুত্ব দিয়ে এগিয়ে যান।
৩/ মিথুন
আজ জ্ঞান, যোগাযোগ ও ব্যবহার আপনাকে এগিয়ে নিতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা সহযোগিতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর্থিক বিষয়ে সম্ভাবনা থাকলেও তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিন। কথাবার্তায় সংযমী থাকুন এবং ভুল বোঝাবুঝি এড়িয়ে সম্পর্ক সুন্দর রাখুন।
৪/ কর্কট
আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন। কর্মক্ষেত্রে সম্মান ও সুযোগ—দুটিই বাড়তে পারে। দায়িত্বশীল আচরণ আপনার প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় করবে। অর্থের পরিকল্পনায় দূরদর্শিতা ভবিষ্যতের জন্য ভালো ভিত্তি তৈরি করবে। মানুষের প্রতি কোমল আচরণ মানসিক শান্তি বাড়াবে। গুরুত্বপূর্ণ কাজ ও সিদ্ধান্তে সতর্ক থাকুন।
৫/ সিংহ
আজ আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সৃজনশীলতার শক্তি আপনাকে আলাদা করে তুলতে পারে। কর্মক্ষেত্রে নিজের প্রতিভা প্রকাশের সুযোগ এলে সাহসের সঙ্গে কাজে লাগান। অর্থের ক্ষেত্রে পরিকল্পনায় অগ্রগতির সম্ভাবনা থাকলেও হিসাব ঠিক রাখুন। কথাবার্তায় সচেতনতা, প্রজ্ঞা ও সৌজন্য আপনাকে সাফল্য এনে দেবে।
৬/ কন্যা
আজ পরিকল্পনা অনুযায়ী গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নেওয়া সম্ভব। ছোট কোনো সুযোগ ভবিষ্যতে বড় দায়িত্বের পথ খুলে দিতে পারে। অর্থের ক্ষেত্রে হিসাবের প্রতি নজর রাখুন এবং ব্যয় এড়িয়ে চলুন। সম্পর্কের ক্ষেত্রে নিজেকে বিশ্লেষণ করুন। অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়ে চলুন।
৭/ তুলা
আজ যোগাযোগ ও সম্পর্কের ক্ষেত্রে শুদ্ধ আচরণে ভালো ফল পেতে পারেন। কর্মক্ষেত্রে নতুন পরিচয় বা আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সুযোগ তৈরি হতে পারে। সিদ্ধান্তের ক্ষেত্রে আকর্ষণীয় প্রস্তাব এলেও শর্ত বুঝে এগোন। অন্যের বক্তব্যকেও গুরুত্ব দিন। সঠিক সিদ্ধান্ত আপনাকে সম্ভাবনার দিকে নিয়ে যাবে।
৮/ বৃশ্চিক
আজ জটিল পরিস্থিতি সামলাতে সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনায় সতর্কতা বজায় রাখুন। অর্থনৈতিক বিষয়ে পুরোনো কোনো হিসাব বা সিদ্ধান্ত নতুন করে ভাবতে হতে পারে। কিছুটা সময় নিয়ে কথা বলুন। সময়টি পরিকল্পনা গোছানো ও প্রয়োজনীয় কাজ শেষ করার জন্য ভালো। সার্বিকভাবে সচেতন থাকুন, সময় শুভ হবে।
৯/ ধনু
আজ জ্ঞান, অভিজ্ঞতা ও দূরের যোগাযোগ নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। কর্মক্ষেত্রে পরিকল্পনা তুলে ধরার সুযোগ পাবেন। অর্থনৈতিক বিষয়ে ভবিষ্যৎ লক্ষ্য ঠিক করার গুরুত্বপূর্ণ সময় এটি। দ্রুত লাভের আশায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে বিরত থাকুন। অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাহসের সঙ্গে এগিয়ে যান।
১০/ মকর
আজ দায়িত্বের চাপ থাকলেও ধৈর্য ও নিয়ম মেনে চললে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। কর্মক্ষেত্রে পরিশ্রম ধীরে ধীরে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা তৈরি করবে। অর্থনৈতিক বিষয়ে বড় ব্যয়ের আগে ভবিষ্যৎ পরিস্থিতি বিবেচনা করুন। কথাবার্তায় বিবাদ এড়িয়ে চলুন। গুরুত্বপূর্ণ সম্পর্ক ঠিক রাখুন।
১১/ কুম্ভ
আজ দায়িত্বশীলতা ও আত্মনিয়ন্ত্রণ সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। কর্মক্ষেত্রে পুরোনো কাজ নতুন পরিকল্পনায় এগিয়ে নেওয়া সম্ভব। অর্থের বিষয়ে সতর্ক থাকুন এবং প্রয়োজন ছাড়া নতুন আর্থিক দায় নেবেন না। সিদ্ধান্তের আগে আলোচনা করে বুঝে নিন। ধৈর্য ধরে নিজের পথ তৈরি করে যান।
১২/ মীন
আজ অর্থ, সঞ্চয় ও ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবার সময়। কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন এলেও বিচলিত না হয়ে তথ্য যাচাই করে এগিয়ে যান। দূরের যোগাযোগে প্রয়োজনীয় সহযোগিতা আসতে পারে। অর্থনৈতিক বিষয়ে পরিকল্পনা করুন। হিসাব-নিকাশ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সচেতন থাকুন।


























