| |
  • প্রচ্ছদ
  • আদালত
  • মানবতাবিরোধী অপরাধ মামলায় কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • মানবতাবিরোধী অপরাধ মামলায় কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    Icon
    আদালত প্রতিবেদক
    প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণঅভ্যুত্থানের সময় ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেনজুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭ আসামি, ওবায়দুল কাদের – সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম – যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, মোহাম্মদ আলী আরাফাত – সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, শেখ ফজলে শামস পরশ – সভাপতি, যুবলীগ, মাইনুল হোসেন খান নিখিল – সাধারণ সম্পাদক, যুবলীগ, সাদ্দাম হোসেন – সভাপতি, নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগ শেখ ওয়ালী, আসিফ ইনান – সাধারণ সম্পাদক, নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগ

    মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময় উসকানি প্রদান ও নির্দেশনার মাধ্যমে গণহত্যার ষড়যন্ত্র বাস্তবায়নসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।

    প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন শেষে আসামিদের বিরুদ্ধেই উত্থাপিত চারটির সবকটি অভিযোগই সন্দেহেতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ সর্বোচ্চ শাস্তি প্রদান করেন।

    রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয় এবং প্রসিকিউশনের পক্ষ থেকে এই রায়কে স্বৈরাচার ও মানবতাবিরোধী অপরাধীদের বিরুদ্ধে ন্যায়বিচারের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

    আরও পড়ুন