| |
শিরোনাম
জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : ডিএমপি সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ কর্মে অগ্রগতি, স্বাস্থ্যে ক্লান্তির শঙ্কা মেষের জেনে নিন রবিবারের নামাজের সময়সূচি ৩৬ দিনের গণঅভ্যুত্থান ১৫ বছরের সংগ্রামের ফসল, জুলাই সবার শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ৭ নভেম্বরের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে ধর্মমন্ত্রীর আহ্বান   শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে তথ্যপ্রতিমন্ত্রীর আহ্বান  খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল নিয়ে হামলা-ভাঙচুর
  • প্রচ্ছদ
  • নির্বাচন
  • ২৯৭ আসনে ফল ঘোষণা করেছে ইসি
  • ২৯৭ আসনে ফল ঘোষণা করেছে ইসি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন ভবনে ফলাফল ঘোষণা মঞ্চ থেকে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

    ইসি কর্মকর্তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। আদালতের আদেশে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এ দুই আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে।

    এদিকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখার বিষয়ে তিনটি আলাদা চিঠি জারি করেছিল নির্বাচন কমিশন (ইসি)। চিঠিগুলোতে বলা হয়েছিল আদালতে মামলা চলমান থাকায় এসব আসনের ফলাফল ঘোষণা করা হবে না। তবে এর মধ্যে শেরপুর-২ আসনের ফলাফল ঘোষণা করা হয়। তবে গেজেট প্রকাশ করবে না বলে জানা গেছে।

    ইসি ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৭ টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে কমপক্ষে ২১০টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৫টি আসন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন, বাকি আসনগুলো পেয়েছে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ২৯৯ আসনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গণভোটের ফলাফল দিতে পারেনি কমিশন।

    এছাড়া সংসদ নির্বাচনের ফলাফলের দল ভিত্তিক প্রাপ্ত আসনের সংখ্যাও জানায়নি। শেরপুর-৩ আসনে একজন প্রার্থী মৃত্যুবরণ করায় আগেই ভোট স্থগিত করেছে ইসি।
    এখন নতুন তফসিল দিয়ে এ আসনে ভোটগ্রহণ করা হবে।

    আরও পড়ুন