| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আগামীকাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে যেতে হবে : চিফ প্রসিকিউটর পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর অলিগলি-রাজপথ ৭ জেলায় বন্যা: কিছু এলাকায় ‘উন্নতি’ হলেও টানা বর্ষণে নতুন শঙ্কা জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট
  • তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

    বাংলাদেশের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

    শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক্স হ‌্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে তারা তারেক রহমানকে অভিনন্দন জানান।

    আসিফ আলি জারদারি বলেন, বিএনপির ভূমিধস বিজয়ে তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অভিনন্দন জানাই। পাকিস্তান গণতান্ত্ৰিক অংশীদারিত্ব এবং ভবিষ্যৎ যৌথ অগ্রগতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে।

    এদিকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এক বিরাট বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাই। নির্বাচনের সফল আয়োজনের জন্য আমি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই।

    তিনি আরও বলেন, আমাদের ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের আমাদের যৌথ লক্ষ্যকে এগিয়ে নিতে আমি নতুন বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

    আরও পড়ুন