| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আগামীকাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে যেতে হবে : চিফ প্রসিকিউটর পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর অলিগলি-রাজপথ ৭ জেলায় বন্যা: কিছু এলাকায় ‘উন্নতি’ হলেও টানা বর্ষণে নতুন শঙ্কা জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • ঋণের জালে আটকে পড়তে পারে কুম্ভ
  • ঋণের জালে আটকে পড়তে পারে কুম্ভ

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

    আজ শনিবার ১৭ জানুয়ারি, ২০২৬ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

    মেষঃ
    বাড়ি-গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের পথ খুলবে। কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। নিত্যনতুন স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। শত্রু ও বিরোধীপক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।

    বৃষঃ
    কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। ভাগ্যলক্ষ্মীর ভান্ডার পূর্ণ করবে।
    দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। বাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে।

    মিথুনঃ
    অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্যউদ্ধার করুন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। দাম্পত্য সুখশান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। প্রেম বন্ধুত্ব ফাটল ধরবে।

    কর্কটঃ
    দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। অংশীদারি ব্যবসার বহুল প্রচার ঘটবে। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। কন্যাসন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে।

    সিংহঃ
    অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্যউদ্ধার করতে হবে।

    কন্যাঃ
    গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে। শিক্ষার্থীরা মনের মতো কলেজ-ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ ফিরে পাবেন। আর্থিক ভিত মজবুত হবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে।

    তুলাঃ
    গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজ সাজ রব করবে। জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। মন সুর সংগীত ও ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে।

    বৃশ্চিকঃ
    লটারি জুয়া রেস শেয়ার হাউজি এড়িয়ে চলুন। কর্ম অর্থ মোক্ষ লাভের পথ খুলে দেবে। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রেমীযুগলের প্রেম মাইলফলক হয়ে থাকবে।

    ধনুঃ
    অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। ধারকর্জ ঋণমুক্ত করবে। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। দ্রুতগতির বাহন বর্জনীয়।

    মকরঃ
    নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালঙ্কার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হয়ে পড়বে।

    কুম্ভঃ
    আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তির প্রতি নজর দিন। ধারকর্জ, ঋণের জালে আটকে পড়তে হবে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। প্রেমীযুগলের প্রেম ভেঙে দিতে পারে।

    মীনঃ
    বৈদেশিক সূত্রে লাভবান হবেন। আটকে থাকা কাজ সচল হবে। পাওনা টাকা আদায় হবে। নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। ব্যবসায় মজুতমালের দাম বাড়বে। ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে।

    আরও পড়ুন