প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
শ্রাবণের স্পর্শে গ্রহ-নক্ষত্রের সঞ্চারে অনন্য ছন্দ তুলেছে। সূর্যের তেজ যেন জীবনের অন্ধকারকে নতুন করে আলোকিত করছে।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজেছে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন, সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ রোববার, ১৯ জুলাই ২০২৬ ইংরেজি, ৪ শ্রাবণ ১৪৩৩ বাংলা, ৪ সফর ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১, মেষ
আজ কর্কট রাশিতে রবি ও বৃহস্পতির শক্তিশালী অবস্থান আপনার ভাগ্যকে উজ্জ্বল করবে। মানসিক স্থিরতা বজায় রাখুন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকুন। উত্তেজনা এড়িয়ে চলুন।
২, বৃষ
আজ কর্মে নতুন উদ্যম পাবেন। অপ্রত্যাশিত সাফল্য আসতে পারে। তবে বুধের প্রভাবে কথাবার্তায় সতর্ক থাকুন। আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে বিনিয়োগে ধৈর্য ধরুন। স্বাস্থ্য ভালো থাকবে। প্রেমের সম্পর্কে মধুরতা বাড়বে।
৩, মিথুন
মিথুনে বুধের অবস্থান আপনার বুদ্ধি ও যোগাযোগক্ষমতাকে তীক্ষ্ণ করবে। ভাগ্য অনুকূলে থাকায় নতুন চুক্তি বা প্রস্তাব আসতে পারে। মানসিক চাপ কমাতে ধ্যান করুন। পারিবারিক বিষয়ে সতর্ক থাকুন এবং শান্তি বজায় রাখুন।
৪, কর্কট
কর্কটে রবি ও বৃহস্পতির শুভ যোগ আজ আপনার জন্য অত্যন্ত অনুকূল। আত্মবিশ্বাস বাড়বে, কর্মে সাফল্য আসবে। চন্দ্রের প্রভাবে মানসিক শান্তি লাভ করবেন। স্বাস্থ্য ভালো থাকবে। আর্থিক লাভের সম্ভাবনাও উজ্জ্বল।
৫, সিংহ
সিংহ রাশিতে শুক্র ও কেতুর অবস্থান আপনাকে সৃজনশীল করে তুলবে। বৃহস্পতির শুভ দৃষ্টিতে সম্মান বৃদ্ধি পাবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকুন। স্বাস্থ্যের প্রতিও নজর দিন।
৬, কন্যা
কন্যা রাশিতে চন্দ্রের অবস্থান আপনার মনকে তীক্ষ্ণ করবে। কর্কটে রবি ও বৃহস্পতির প্রভাবে কর্মক্ষেত্রে অগ্রগতি হবে। আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন।
৭, তুলা
আজকের গ্রহযোগ আপনার সম্পর্ক ও বাণিজ্যের জন্য অনুকূল। বৃহস্পতির শুভ দৃষ্টি সাফল্য এনে দেবে। মানসিক চাপ কমাতে বিশ্রাম নিন। আর্থিক লাভ হতে পারে, তবে খরচ নিয়ন্ত্রণে রাখুন।
৮, বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজ গোপনীয়তা রক্ষা করা জরুরি। রবি ও বৃহস্পতির প্রভাবে আধ্যাত্মিক উন্নতি হবে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। বিতর্ক এড়িয়ে চলুন। কর্মে ধৈর্য ধরলে ভালো ফল পাবেন।
৯, ধনু
আজকের গ্রহযোগ ধনু রাশির জাতকদের জন্য ভ্রমণ ও উচ্চশিক্ষার সম্ভাবনা তৈরি করবে। বৃহস্পতির শুভ দৃষ্টি কর্মে সাফল্য এনে দেবে। মানসিক প্রশান্তি বজায় রাখুন। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন।
১০, মকর
মকর রাশির জাতক-জাতিকারা আজ কর্মে অধ্যবসায়ের ফল পাবেন। রবি ও বৃহস্পতির প্রভাবে উন্নতির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো রাখুন। পারিবারিক সমস্যা সমাধানে মনোযোগ দিন।
১১, কুম্ভ
কুম্ভ রাশিতে রাহুর অবস্থানের কারণে এ মাসে সতর্ক থাকতে হবে। তবে শুক্রের শুভ দৃষ্টি ইতিবাচক ফল দেবে। আর্থিক বিষয়ে ধীরে-সুস্থে সিদ্ধান্ত নিন। মানসিক শান্তির জন্য ধ্যান করুন।
১২, মীন
মীন রাশিতে শনির অবস্থান আপনাকে ধৈর্যশীল করে তুলবে এবং সময় ধীরে ধীরে অনুকূলে আসবে। কর্কটে রবি ও বৃহস্পতির প্রভাবে আধ্যাত্মিক উন্নতি ও সাফল্যের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন। প্রেমের সম্পর্কে মধুরতা বজায় থাকবে।
























