| |
শিরোনাম
জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : ডিএমপি সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ কর্মে অগ্রগতি, স্বাস্থ্যে ক্লান্তির শঙ্কা মেষের জেনে নিন রবিবারের নামাজের সময়সূচি ৩৬ দিনের গণঅভ্যুত্থান ১৫ বছরের সংগ্রামের ফসল, জুলাই সবার শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ৭ নভেম্বরের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে ধর্মমন্ত্রীর আহ্বান   শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে তথ্যপ্রতিমন্ত্রীর আহ্বান  খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল নিয়ে হামলা-ভাঙচুর
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম
  • চবির ‘ডি’ ইউনিটে পাস ৩৪ শতাংশ
  • চবির ‘ডি’ ইউনিটে পাস ৩৪ শতাংশ

    Icon
    চবি প্রতিবেদক
    প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী।

    এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ৪৭ হাজার ৪৩৪ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ১৫৬ জন।

    পাসের হার প্রায় ৩৪ শতাংশ। অপরদিকে, ফেল করেছেন প্রায় ৬৬ শতাংশ।
    ফলাফলে দেখা যায়, ৬০১৩৬৮ রোল নম্বরধারী শিক্ষার্থী ৯০ দশমিক ৫০ শতাংশ নম্বর পেয়ে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন।

    গত ৩ জানুয়ারি তিনটি বিভাগীয় শহরে একযোগে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নেন ১৯ হাজার ২২২ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২১ হাজার ৭৭ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭ হাজার ৬৯ জন শিক্ষার্থী। তিন কেন্দ্র মিলে উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৭ হাজার ৪৩৪ জন।

    ‘ডি’ ইউনিটের আওতায় রয়েছে সমাজবিজ্ঞান অনুষদের ৯টি বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ ও শিক্ষা ও গবেষণা বিভাগ এবং জীববিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত দুটি বিভাগ। এ ইউনিটে আসন ৮৪৯টি।

    এসব আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৫১ হাজার ৫০৫টি। প্রতিটি আসনের বিপরীতে গড়ে প্রায় ৬০ জন প্রতিযোগিতায় অংশ নেন।

    আরও পড়ুন