| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • ঢাকা-১১ আসনে মনোনয়ন জমা দিলেন নাহিদ ইসলাম
  • ঢাকা-১১ আসনে মনোনয়ন জমা দিলেন নাহিদ ইসলাম

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে (রামপুরা-বাড্ডা-ভাটারা-হাতিরঝিল আংশিক) মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

    সোমবার (ডিসেম্বর ২৯) নাহিদ ইসলামের পক্ষে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্যসচিব তামিম আহমেদ, প্রস্তাবকারী ওমর ফারুক, সমর্থনকারী মো. সামীর হোসেনসহ এনসিপির নেতারা।

    নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানানো হয়। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতা করে নির্বাচন করছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

    এ আসনে জামায়াতের প্রার্থী ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান।
    জামায়াতের নেতৃত্বাধীন জোটের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা ঘোষণার পরপরই নাহিদ ইসলামকে শুভকামনা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান আতিকুর রহমান।

    আরও পড়ুন