| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আগামীকাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে যেতে হবে : চিফ প্রসিকিউটর পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর অলিগলি-রাজপথ ৭ জেলায় বন্যা: কিছু এলাকায় ‘উন্নতি’ হলেও টানা বর্ষণে নতুন শঙ্কা জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
  • প্রচ্ছদ
  • বরিশাল
  • বিএনপির অফিস ভাঙচুর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
  • বিএনপির অফিস ভাঙচুর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

    Icon
    জেলা প্রতিনিধি
    প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় মো. সুমন হোসেন (৩০) নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

    সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুমন কাঁঠালিয়া উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি।

    পুলিশ জানায়, সুমন হোসেন কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মনেচ হাওলাদারের ছেলে।

    কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছের রায়হান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পাটিখালঘাটা ইউনিয়নের বিএনপি দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার শেষে সোমবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

    আরও পড়ুন