| |
শিরোনাম
দুঃসময়ে অসুস্থ শিক্ষার্থী নীলের পাশে জবি ছাত্রদল নেতা রুমি গান সমাজে নতুন মনস্তত্ত্ব তৈরি করে ক্যান্সার রোগীদের দ্রুত চিকিৎসায় সমন্বিত উদ্যোগ জরুরি ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুইদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সিসা দূষণ প্রতিরোধে কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: পরিবেশমন্ত্রী সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন পুনর্গঠিত ট্রাইব্যুনালে দুই বছরে ২৩ জনের মৃত্যুদণ্ড, আসামি ৫৫৮ ঋণনির্ভর বাণিজ্যিক সম্পর্ক থেকে বের হতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস: তিতুমীর
  • প্রচ্ছদ
  • আদালত
  • উদীচীর কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটেছে
  • উদীচীর কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটেছে

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

    রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেস ক্লাবের উল্টোদিকে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আধা ঘণ্টা পর সেই আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

    শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে তোপখানা রোডের ওই ভবনের দোতলায় থাকা সাংস্কৃতিক সংগঠনটির কার্যালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

    পরে তাদের চারটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, তোপখানা রোডে উদীচীর কার্যালয়ে আগুনের খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট সেখানে যায়। পরে আরও একটি ইউনিট যোগ দেয়। পরে রাত ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

    আরও পড়ুন