বক্তারা বলেন, সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যায়। গান শোনার মাধ্যমেও পরিবর্তন এসেছে। তবে হাজার বছরের গান আজও একই আবেগ ও ভালোবাসায় শুনে আসছেন শ্রোতারা।
গান সমাজের চিন্তা বদলে দিতে পারে, মানুষের মধ্যে নতুন মনস্তত্ত্ব তৈরি করতে পারে। গান শুনে একাত্ম হতে পারলে সমাজের অসংগতি দূর করা সম্ভব।আরও বেশি মৌলিক গান সৃষ্টি হোক, ছড়িয়ে পড়ুক বাংলা গানের শ্রুতিমাধুর্য।
জি বাংলা সারেগামাপা খ্যাত সংগীতশিল্পী শুভ দাশ ও সংগীতশিল্পী ঐশী রক্ষিতের মৌলিক পূজার গান ‘আগমনী’র আলপনা’র প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
শ্রুতিশিখা নিবেদিত ‘আগমনী’র আলপনা’ গানের গীতিকার ডা. অম্বরীষ মিত্র। গানটির সুর করেছেন শুভ দাশ। সংগীতায়োজন করেছেন মলয় কুমার ইন্দু মুকেশ ও অনুজিত বড়ুয়া লিমন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শুভ দাশ ও ঐশী রক্ষিত। এ ছাড়া সোমেশ্বর নৃত্যালয়ের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।
গান সমাজের চিন্তা বদলে নতুন মনস্তত্ত্ব এনে দেয়।

























