| |
  • প্রচ্ছদ
  • আদালত
  • এক দিনের রিমান্ডে জামায়াত নেতা আখতারুজ্জামান
  • এক দিনের রিমান্ডে জামায়াত নেতা আখতারুজ্জামান

    Icon
    আদালত প্রতিবেদক
    প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এবং নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

    আজ শনিবার (৩ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার সূত্রে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে ট্রলি এবং লাগেজ সংক্রান্ত বিষয় নিয়ে আখতারুজ্জামানের কথা-কাটাকাটি হয়।

    একপর্যায়ে তিনি দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীদের লাঞ্ছিত করেন এবং বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি করেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন জানায়।

    শুনানি শেষে বিচারক জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার মূল রহস্য এবং এর সঙ্গে অন্য কারও ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

    আরও পড়ুন