| |
  • প্রচ্ছদ
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • হাদির খুনিদের বিচারের দাবিতে উত্তাল ঢাবি
  • হাদির খুনিদের বিচারের দাবিতে উত্তাল ঢাবি

    Icon
    ঢাবি প্রতিনিধি
    প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস।

    বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাড়ে দশটার দিকে স্যার এ এফ রহমান হল থেকে প্রথম মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর হয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।

    এ সময় তারা ‘ভারত যাদের মামাবাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়াই করব’, ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ভারতীয় আগ্রাসন’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘হাদি ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’সহ নানা স্লোগান দেন।

    এছাড়া একই সময়ে টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা।

    রাত পৌনে এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল বের করার খবর পাওয়া গেছে। ইতোমধ্যে একদল শিক্ষার্থী উপাচার্য চত্বরে জড়ো হতে শুরু করেছেন।

    রাত সাড়ে ১১টায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

    আরও পড়ুন