| |
  • প্রচ্ছদ
  • জলবায়ু ও পরিবেশ
  • আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে
  • আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

    ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    পূর্বাভাসে বলা হয়, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।

    গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

    আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৬ মিনিটে।

    আরও পড়ুন