| |
শিরোনাম
১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব শ্রমিক নেতাদের প্রত্যাখ্যান জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ দিল রূপপুর, আয় ৭ কোটি টাকা সাংবাদিকদের নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরী বিশ্বদরবারে সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ হতে রাষ্ট্রপতির আহ্বান আমিরাতের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু বৃহস্পতিবার: কৃষিমন্ত্রী সন্ত্রাস-চাঁদাবাজি নিয়ন্ত্রণে এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • ১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব শ্রমিক নেতাদের প্রত্যাখ্যান
  • ১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব শ্রমিক নেতাদের প্রত্যাখ্যান

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ

    তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের দেওয়া সংশোধিত ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন শ্রমিক নেতারা।

    বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে এই অঙ্ককে অসংগতিপূর্ণ ও অযৌক্তিক দাবি করে তাঁরা সর্বশেষ সংশোধিত প্রস্তাব অনুযায়ী ন্যূনতম ২২ হাজার টাকা মজুরির দাবিতে অনড় রয়েছেন।

    আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শেষে ও বিরতিতে শ্রমিক নেতারা এই প্রতিক্রিয়া জানান।

    বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মালিকপক্ষ চতুর্থ গ্রেডে (সর্বনিম্ন গ্রেড) প্রথমে ১৫ হাজার ৫০০ টাকা এবং পরে সংশোধন করে ১৫ হাজার ৭০০ টাকা মজুরির প্রস্তাব দেয়। অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার শুরুতে ৩২ হাজার টাকা দাবি করলেও আলোচনার স্বার্থে তা কমিয়ে সর্বশেষ ২২ হাজার টাকার প্রস্তাব দেন।

    বৈঠক শেষে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, “মালিকপক্ষের সর্বশেষ ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এটি চূড়ান্ত নয়, আমরা যৌক্তিক ও সম্মানজনক মজুরির জন্য দর-কষাকষি চালিয়ে যাচ্ছি।”

    টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা মালিকপক্ষের এই প্রস্তাবকে ‘অত্যন্ত দুঃখজনক’ আখ্যা দিয়ে বলেন, পরিবারের ব্যয় নির্বাহ ও ন্যূনতম জীবনমান বজায় রাখার বিষয়টি বিবেচনায় নিয়েই মজুরি নির্ধারণ করতে হবে।

    এছাড়া শ্রমিক নেতা তৌহিদুর রহমান জানান, ১৫ হাজার ৭০০ টাকার অঙ্কটি শ্রমিক সমাজের কাছে গ্রহণযোগ্য নয়। তবে আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত শ্রমিকদের স্বার্থ রক্ষা করে একটি ন্যায়সংগত মজুরি নিশ্চিত করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    বর্তমানে পোশাকশ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবে এখনো বড় ব্যবধান থাকায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে মজুরি বোর্ডের আলোচনা অব্যাহত রয়েছে।

    আরও পড়ুন