| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
  • সারাদেশে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

    দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ৯৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

    সোমবার (২৩ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    তিনি জানান, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষায় ৯৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা এড়াতে বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

    এছাড়া পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই (প্রস্তুত) রাখা হয়েছে বলেও জানানো হয়।

    আরও পড়ুন