| |
শিরোনাম
শুধু ‘ডিসেম্বরকেন্দ্রিক’ ঐক্যে যাবে না এনসিপি ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে বেড়ে ওঠতে প্রধানমন্ত্রীর আহ্বান
  • দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে বেড়ে ওঠতে প্রধানমন্ত্রীর আহ্বান

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

    শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি দেশের প্রতি আরও বেশি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে; তাই পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চা করা জরুরি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

    আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকার নবাবগঞ্জের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৫০ জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

    বক্তব্যে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, একটি জাতির প্রকৃত উন্নয়ন কেবল অবকাঠামোগত অগ্রগতির ওপর নির্ভর করে না, বরং এর পেছনে প্রয়োজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল জনশক্তি। শিক্ষার্থীরা যেন কেবল ব্যক্তিগত সাফল্যের পেছনে না ছুটে দেশ ও দশের কল্যাণে নিজেদের নিয়োজিত করে, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

    তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। তবে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নিজস্ব সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতন থাকতে হবে।

    তিনি বলেন, প্রত্যেক মানুষের নিজের প্রতি যেমন দায়িত্ব রয়েছে, তেমনি তার চারপাশের মানুষ, সমাজ ও পরিবেশের প্রতিও দায়িত্ব রয়েছে। একজন বিবেকবান মানুষ হিসেবে রাষ্ট্র, সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে চেষ্টা করলে সমাজের কল্যাণে ভূমিকা রাখা সম্ভব।

    প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ‘পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।’

    শুধু মুখস্থ করে পরীক্ষা দেওয়া কিংবা ভালো ফল অর্জন করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর বাইরেও অনেক কিছু জানার ও শেখার রয়েছে। এসব বিষয়ে জ্ঞান অর্জন করলে শিক্ষার্থীদের জীবন আরও সমৃদ্ধ হবে এবং তারা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।

    শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও দেশাত্মবোধে উদ্বুদ্ধ করতে হবে। এ সময় তিনি অভিভাবকদেরও সন্তানদের নৈতিক শিক্ষার প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।

    আরও পড়ুন