| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছে এনসিপি জুলাই আন্দোলনের মামলায় আমির হামজার চাচা গ্রেপ্তার আশ্বাস নয়, কাজে বিশ্বাসী বর্তমান কমিশন: দুদক চেয়ারম্যান পদত্যাগের গুজব ভিত্তিহীন, বললেন এমপি ফজলুর রহমান হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিটি ম্যাচই জিততে চাই’, ফাইনালের আশা ছাড়ছেন না সিমন্স প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি আনোয়ারুল ইসলাম সীমান্তে নিরাপত্তা জোরদার, সতর্ক বিজিবি
  • প্রচ্ছদ
  • খেলা
  • শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ
  • শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

    Icon
    স্পোর্টস ডেস্ক
    প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

    ব্যাটারদের দুর্দান্ত নৈপুণ্যে রানের পাহাড় গড়ার পর বোলারদের তোপে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারাল বাংলাদেশ। এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৯৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। আগে ব্যাট করে বিনা উইকেটে ২০৮ রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে ৫ উইকেট হারিয়ে ১১৩ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।

    মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুই ওপেনার হোসেন ও সালমান। তাদের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে ২০ ওভারে ২০৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করে অপরাজিত থাকেন হোসেন।

    ৬৫ বলের ইনিংসে ৭টি চার ও একটি ছক্কা মারেন তিনি। অন্য প্রান্তে সমান ৬৫ বল খেলে ৮১ রান করে অপরাজিত থাকেন সালমান। তার ইনিংসে ছিল ৪টি চার। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়েই দুইশ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ। অতিরিক্ত থেকে আসে আরও ৩১ রান।

    শ্রীলঙ্কার কোনো বোলারই উইকেটের দেখা পাননি। পিউমাল ৪ ওভারে ৪২ রান দেন। বিজয়ান্থা ৩ ওভারে খরচ করেন ৩১ রান। ভিনসলি ৪ ওভারে ৩০ এবং বিক্রমাসিংহে ১ ওভারে ১২ রান দেন। ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা।

    শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ডি পেরেরা। ৪৪ বলের ইনিংসে একটি চার মারেন তিনি। এ ছাড়া চিরান্থা ২৪ বলে ১৪, পিউমাল ১৫ বলে ১৩ এবং অমরাসিংহে ১২ বলে ১০ রান করেন। সুদেশ ১৭ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে আরও ২১ রান।

    বাংলাদেশের হয়ে সজিব ৩ ওভারে ১৩ রান দিয়ে একটি উইকেট নেন। চাংইয়া ২ ওভারে ৯ রান খরচায় একটি এবং রহমান ৪ ওভারে ২১ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। বাকি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়েও বড় জুটি গড়তে পারেনি শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৯৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

    আরও পড়ুন