তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় শ্রম ভবনে নির্ধারিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভাটি স্থগিত করা হয়েছে। খুব শীঘ্রই সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।
এর আগে গত ৯ নভেম্বর দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব করেছিল এবং মালিকপক্ষের আজ ১৫ থেকে ১৬ হাজার টাকার প্রস্তাব তুলে ধরার কথা ছিল। মজুরি বৃদ্ধির আন্দোলন ও কারখানা বন্ধের পরিস্থিতির মধ্যেই এই সভা স্থগিতের ঘোষণা এল।
নোটিশে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, সোমবার সকালে বিজয়নগরে শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মজুরি বোর্ডের তৃতীয় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্যকারণবশত তা স্থগিত করা হয়েছে।
বোর্ডের পরবর্তী সভার নতুন তারিখ খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
পোশাক শিল্প খাতের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ ও সার্বিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।























