| |
শিরোনাম
দীর্ঘ ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার না দিলে প্রতিবাদ করবো শুধু ‘ডিসেম্বরকেন্দ্রিক’ ঐক্যে যাবে না এনসিপি ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী
  • প্রচ্ছদ
  • অপরাধ ও আইন
  • রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৬
  • রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৬

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

    রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চলমান নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৬৪টি মামলা দায়ের করা হয়।

    আজ বুধবার (১১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

    ডিএমপি সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

    তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৪৬ জন, ওয়ারী বিভাগ ৫৬ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ৮০ জন, মিরপুর বিভাগ ১৩১ জন, গুলশান বিভাগ ২৯ জন, উত্তরা বিভাগ ২২ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    অভিযানকালে ১৩টি ককটেল, ৯টি পেট্রোল বোমা, ৯৫০ গ্রাম গান পাউডার, বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ, ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩ হাজার ৮১ পিস ইয়াবা, ২৪ ক্যান বিয়ার, ২ বোতল বিদেশি মদ, ১টি বাস, ৫টি মোটর সাইকেল, ১৪টি মোবাইল ফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

    মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

    অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মাদকদ্রব্য, চুরি বা ছিনতাইকৃত মালামালসহ বিভিন্ন অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া বিভিন্ন অপরাধে যুক্ত থাকার অভিযোগ, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তাদের আইনি আওতায় আনা হয়।

    ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং ছিনতাই, চোর, মাদক ব্যবসায়ী ও চিহ্নিত অপরাধীদের দমনে এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

    আরও পড়ুন