| |
শিরোনাম
দীর্ঘ ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার না দিলে প্রতিবাদ করবো শুধু ‘ডিসেম্বরকেন্দ্রিক’ ঐক্যে যাবে না এনসিপি ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী
  • প্রচ্ছদ
  • অপরাধ ও আইন
  • রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তাার ৫৪১
  • রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তাার ৫৪১

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

    রাজধানীতে বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ৪৮টি মামলা করা হয়েছে।

    ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়, নিয়মিত এই সমন্বিত অভিযানে রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারি, ছিনতাইকারী ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আটক করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ অবৈধ দেশীয় ও বিদেশি অস্ত্র এবং অপরাধে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

    গ্রেপ্তারদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ২৪ জন, লালবাগ বিভাগে ৬১ জন, ওয়ারী বিভাগে ৬৭ জন, মতিঝিল বিভাগে ৬০ জন, তেজগাঁও বিভাগে ৭৭ জন, মিরপুর বিভাগে ১৪৯ জন, গুলশান বিভাগে ৫৩ জন, উত্তরা বিভাগে ৪৯ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।

    অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ছয় কেজি ২০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৬৪২ পিস ইয়াবা, চারটি বিলাসবহুল গাড়ি, একটি প্রাইভেটকার, একটি অটোরিকশা, চারটি মোবাইল ফোন ও নগদ ১২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

    রোববার (৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

    সোমবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    ডিএমপি জানায়, রাজধানীজুড়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ চিত্র নিয়ন্ত্রণে তাদের এই নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

    আরও পড়ুন