| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল জুলাই আন্দোলনের মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার বর্তমান কমিশন কথায় নয়, কাজে বিশ্বাসী: দুদক চেয়ারম্যান পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন এমপি ফজলুর রহমান হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিটি ম্যাচই জিততে চাই’, ফাইনালের আশা ছাড়ছেন না সিমন্স প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি আনোয়ারুল ইসলাম সীমান্তে নিরাপত্তা জোরদার, সতর্ক বিজিবি
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
  • হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

    বিশ্ববাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ওয়াশিংটনের কাছে ৭টি শর্ত পেশ করেছে ইরান।

    তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এসব শর্ত পূরণ না হলে এই জলপথ বাণিজ্যিক জাহাজের জন্য খোলা হবে না এবং কোনো কূটনৈতিক আলোচনাও হবে না।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৫ নভেম্বর) কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাবটি পাঠায় ইরান।

    দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে প্রস্তাবটি পর্যালোচনা করছে। তবে প্রস্তাবের বিস্তারিত বিষয়বস্তু প্রকাশ করেননি তিনি।

    ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ী এর আগে জানিয়েছিলেন, কূটনৈতিক আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত তুলে ধরেছে তেহরান। এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না এবং কোনো আলোচনাও হবে না।

    ইরানের সাত শর্তের মধ্যে যা রয়েছে

    ইরানের পক্ষ থেকে সাতটি শর্তের পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে দেশটির কর্মকর্তাদের বক্তব্য ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, শর্তগুলোর মধ্যে রয়েছে—

    ১. মধ্যপ্রাচ্যের সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করতে হবে।

    ২. ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ তুলে নিতে হবে।

    ৩. ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

    ৪. বিদেশে জব্দ করে রাখা ইরানের সম্পদ ও অর্থ ফেরত দিতে হবে।

    ৫. মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমাতে হবে।

    ৬. যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে।

    ৭. ভবিষ্যতে ইরানের ভূখণ্ডে সামরিক হামলা না চালানোর নিশ্চয়তা দিতে হবে।

    ইরানের এসব দাবির মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা সম্পদ ফেরত এবং যুদ্ধের ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। তবে বাকি শর্তগুলোর বিস্তারিত আনুষ্ঠানিকভাবে যাচাই করা যায়নি।

    এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নাকচ করেননি। অন্যদিকে, ওয়াশিংটন জানিয়েছে, যেকোনো প্রাথমিক আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে।

    ফলে যুদ্ধ বন্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের অবস্থানের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। কাতারের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা চললেও সমঝোতা কতটা সম্ভব, তা এখনো স্পষ্ট নয়।

    তথ্যসূত্র: এনডিটিভি ও রয়টার্স।

    আরও পড়ুন