| |
শিরোনাম
দীর্ঘ ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার না দিলে প্রতিবাদ করবো শুধু ‘ডিসেম্বরকেন্দ্রিক’ ঐক্যে যাবে না এনসিপি ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর  
  • আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর  

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

    চলমান আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    বুধবার (০৪ নভেম্বর) সচিবালয়ে সংশোধিত সাইবার সুরক্ষা আইনের খসড়া পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

    পোশাকশ্রমিকদের আন্দোলনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণে ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং বুধবার বোর্ডের প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় ও মালিকপক্ষের আর্থিক সক্ষমতা বিবেচনা করে যৌক্তিক মজুরি নির্ধারণ করা হবে। ১ জানুয়ারির আগেই নতুন মজুরি ঘোষণার চেষ্টা চলছে।

    চলমান অস্থিতিশীল পরিস্থিতির সমালোচনা করে তিনি জানান, কোনো কোনো অসাধু চক্র ও রাজনৈতিক স্বার্থান্বেষী গোষ্ঠী শ্রমিকদের ব্যবহার করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

    শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু মজুরি বোর্ড কাজ শুরু করেছে, তাই এখন আর আন্দোলনের যৌক্তিকতা থাকে না।

    সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর আটকের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি তাঁর জানা নেই; তবে আটক হয়ে থাকলে নির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

    আরও পড়ুন