কার্তিক মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। হেমন্তের মাসে কার্তিক মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।
প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব
জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
যারা সময়ের গভীরতা বুঝে চলবেন, তাঁরাই আজকের দিনে স্থিরতা ও সাফল্যের স্বাদ পাবেন। সময়কে বুঝে মোকাবিলা করলে ভাগ্য ও কর্মের মিশ্রণে নতুন সুযোগ আসবে। দান, সুকর্ম, প্রেম ও আধ্যাত্মিক অনুশীলনে আজ বিশেষ শুভ ফল পেতে পারেন।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই।
আজ রবিবার, ১ নভেম্বর ২০২৬ ইংরেজি, ১৫ কার্তিক ১৪৩৩ বাংলা, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১, মেষ: আজ আবেগপ্রবণ হয়ে কোনো কাজ করবেন না। কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন। অর্থের ক্ষেত্রে লাভের সম্ভাবনা রয়েছে, তবে ব্যয়ের দিকে নজর রাখা প্রয়োজন। সম্পর্কের সংবেদনশীলতা বজায় রাখুন। স্বাস্থ্য ভালো থাকবে, কেবল অসাবধানতা এড়িয়ে চলুন।
২, বৃষ: আজ পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে ও ব্যবসায় নতুন কোনো সুযোগ বা পরিকল্পনা সফল হতে পারে। সম্পর্কগুলো মধুর রাখতে সচেষ্ট হোন। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া জরুরি। সুযোগ এলে তা সঠিকভাবে কাজে লাগান।
৩, মিথুন: আজ দিনটি কিছুটা ব্যস্ততার মধ্য দিয়ে যেতে পারে। কাজের ক্ষেত্রে ছোট ছোট বিষয়গুলোতে মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্যথায় ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। অপ্রয়োজনীয় কেনাকাটা ও বাড়তি ব্যয় এড়িয়ে চলুন। পেট বা স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে একটু সতর্ক থাকুন।
৪, কর্কট: এটি নতুন ধারণা ও পরিকল্পনার দিন। কর্মক্ষেত্রে আলাদা কিছু করার সুযোগ পেতে পারেন। সম্পর্কের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং বোঝাপড়া বজায় থাকবে। আর্থিক অবস্থার উন্নতির লক্ষণ দেখা যাবে এবং মন হালকা ও প্রফুল্ল থাকবে।
৫, সিংহ: আজ আপনাকে কিছুটা বেশি কঠোর পরিশ্রম করতে হতে পারে। কাজের চাপ থাকলেও তার ফলাফল সন্তোষজনক হবে। সম্পর্কের মধ্যে দূরত্ব এড়াতে প্রিয়জনকে সময় দিন। ব্যয় বাড়তে পারে, তাই অর্থের ওপর নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন।
৬, কন্যা: আজ আপনার জন্য একটি চমৎকার দিন। পেশাগত ক্ষেত্রে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। কেরিয়ার ও ব্যবসায় উন্নতির নতুন সুযোগ আসবে। পরিকল্পনা করে কাজ করলে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পাবেন। আত্মবিশ্বাস বজায় রেখে এগিয়ে চলুন।
৭, তুলা: আজ মন শান্ত রাখার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে একটু ধৈর্য ধরলে ভালো ফল পাবেন। পারিবারিক বিষয়ে সহযোগিতা বাড়বে। অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন এবং দিন শেষে স্বস্তি লাভ করুন।
৮, বৃশ্চিক: আজ আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনার মতামত কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারে। প্রেমের সম্পর্ক মধুর হবে এবং সঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং আটকে থাকা কাজগুলো এগিয়ে যাবে। স্বাস্থ্য ভালো থাকবে।
৯, ধনু: আজ দিনটি কিছুটা আবেগেপূর্ণ হতে পারে। পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্কের কিছু বিষয় মনকে প্রভাবিত করতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও আপনি বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি সামলে নেবেন। অর্থের বিষয়ে স্থিতিশীলতা বজায় থাকবে। পর্যাপ্ত বিশ্রামের অভাব দূর করুন।
১০, মকর: প্রতিটি পদক্ষেপে চিন্তাভাবনা করে এগিয়ে যাওয়া দরকার। কাজের ওপর কিছুটা চাপ থাকতে পারে এবং কোনো সিদ্ধান্ত নিয়ে সামান্য বিভ্রান্তি তৈরি হতে পারে। সম্পর্কের মধ্যে ছোটখাটো বিষয়ে উত্তেজনা দেখা দিলেও আলোচনার মাধ্যমে তা সমাধান হবে। বাজেটের দিকে নজর রাখুন।
১১, কুম্ভ: সংযম এবং বোঝাপড়ার সঙ্গে এগিয়ে যাওয়ার দিন। অফিসে আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হতে পারে এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের আস্থা দৃঢ় হবে। সম্পর্কের মধ্যে খোলামেলা কথাবার্তা ঘনিষ্ঠতা বাড়িয়ে তুলবে। ভবিষ্যৎ পরিকল্পনা ও অর্থসংক্রান্ত বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
১২, মীন: আজ দিনটি কিছুটা অস্থির হতে পারে। কাজের দায়িত্ব বাড়ায় মন ও শরীর কিছুটা ক্লান্ত বোধ করতে পারে। যেকোনো বিষয়ে তাৎক্ষণিক বা আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকুন। আর্থিক পরিস্থিতি ভারসাম্যপূর্ণ থাকলেও অপ্রয়োজনীয় ব্যয় এ চলুন। পরিবারের সমর্থন পাবেন।




























