বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার এবং সাংস্কৃতিক কূটনীতিকে কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্যে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত তিনি এই দুই দেশ সফর করবেন।
রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুদেশ সফরকালে তিনি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। যেখানে বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হবে।
সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়ের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট দেশের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ ও নীতিনির্ধারকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হবেন তিনি।
যুক্তরাজ্য সফর:স্পেনের কর্মসূচি শেষ করে ২৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত যুক্তরাজ্য সফর করবেন শামা ওবায়েদ। যুক্তরাজ্যে তার সফরের মূল ফোকাস থাকবে— বাংলাদেশি শিল্প ও সংস্কৃতি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা, সাংস্কৃতিক অংশীদারিত্বের পরিধি প্রসারিত করা এবং দেশের সৃজনশীল অর্থনীতির (ক্রিয়েটিভ ইকোনমি) বিকাশে নতুন সুযোগ অন্বেষণ করা।
এই সফরের মাধ্যমে ইউরোপের এই দুটি দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

























