দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রূপার দাম। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার প্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। স্বর্ণ ব্যবসায়ীদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা আজ শুক্রবার সকাল ১০টা থেকে সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।
স্বর্ণ ব্যবসায়ীদের এক বৈঠকে দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।
নতুন নির্ধারিত দাম (ভ্যাটসহ প্রতি গ্রাম):
সোনার দাম: ২২ ক্যারেট: ১৯১২৫ টাকা, ২১ ক্যারেট: ১৮২৬৫ টাকা, ১৮ ক্যারেট: ১৫৬৮৫ টাকা, এবং সনাতন: ১২৮১৫ টাকা
রূপার দাম: ২২ ক্যারেট: ৩১৫ টাকা, ক্যারেট (২১ ক্যারেট): ৩০০ টাকা ,১৮ ক্যারেট: ২৬০ টাকা এবং সনাতন: ১৯৫ টাকা
সোনা ও রূপালংকারের বিক্রয় মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের নিকট থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রূপালংকারের বিক্রয় মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের নিকট থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এছাড়া মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং ক্রয়ের (পারচেজ) ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।



























