| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • ডা. জুবাইদা রহমানকে নিয়ে টয়োটার প্রথম গাড়িতে প্রধানমন্ত্রী
  • ডা. জুবাইদা রহমানকে নিয়ে টয়োটার প্রথম গাড়িতে প্রধানমন্ত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

    জাপানের বিশ্বখ্যাত মোটরযান নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার ঐতিহাসিক মোতোমাচি কারখানা (Toyota Motomachi Factory) পরিদর্শন করেছেন সফররত প্রধানমন্ত্রী। পরিদর্শনের একপর্যায়ে তিনি টয়োটা ব্র্যাণ্ডের ইতিহাস বিজড়িত প্রথম তৈরি প্রাইভেটকারটিতে উঠে বসে অভিজ্ঞতা নেন।

    বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় জাপানের নাগোয়ায় অবস্থিত টয়োটার ওই কারখানায় পৌঁছান প্রধানমন্ত্রী। কারখানায় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান টয়োটার উচ্চপদস্থ কর্মকর্তারা। এ সময় কর্মকর্তারা তাকে ঐতিহ্যবাহী গাড়িটিতে ওঠার আমন্ত্রণ জানালে তিনি সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে নিয়ে ঐতিহাসিক এই বাহনটিতে বসেন।

    কারখানা ঘুরে দেখার পাশাপাশি প্রধানমন্ত্রী টয়োটার আধুনিক অটোমোবাইল সংযোজন (অ্যাসেম্বলি) লাইন এবং প্রযুক্তিগত কৌশল পর্যবেক্ষণ করেন।

    উল্লেখ্য, ১৯৩৫ সালে টয়োডা পরিবারের উদ্যোগে প্রথম ‘টয়োডা মডেল এ-ওয়ান’ নামে গাড়ির প্রোটোটাইপ তৈরি করা হয়েছিল। পরবর্তীতে ১৯৩৬ সালে বাণিজ্যিকভাবে বাজারজাতকরণের লক্ষ্যে প্রস্তুত করা হয় ‘টয়োটা মডেল এএ’, যা ছিল প্রতিষ্ঠানটির প্রথম উৎপাদিত যাত্রীবাহী গাড়ি। বর্তমানে ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় মডেলটির একটি প্রতিরুপ নাগোয়ার টয়োটা সংগ্রহশালায় সংরক্ষণ করে রাখা হয়েছে।

    চার দিনের জাপান সফরের শেষ ধাপে প্রধানমন্ত্রী টয়োটার কারখানা পরিদর্শন করেন। তার সাথে প্রতিনিধিদলের অন্যান্য সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন