| |
শিরোনাম
শুধু ‘ডিসেম্বরকেন্দ্রিক’ ঐক্যে যাবে না এনসিপি ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ
  • প্রচ্ছদ
  • লীড-২
  • ক্যান্সার রোগীদের দ্রুত চিকিৎসায় সমন্বিত উদ্যোগ জরুরি
  • ক্যান্সার রোগীদের দ্রুত চিকিৎসায় সমন্বিত উদ্যোগ জরুরি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

    ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রামের রোগীদের ভোগান্তি কমাতে দ্রুত রোগ নির্ণয়, আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং ঢাকার বিশেষায়িত হাসপাতালের সঙ্গে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। রোগীদের সময়মতো উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করতে কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন তাঁরা।

    বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় নগরের পাঁচলাইশে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টার, ঢাকার উদ্যোগে এবং যত্ন মেডিকেল হসপিটালিটি, চট্টগ্রামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) অনুষ্ঠানে এসব বিষয় উঠে আসে।

    অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। এ ছাড়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যান্সার, রক্তরোগ ও মেডিসিন বিভাগের অধ্যাপক, বিশেষজ্ঞ চিকিৎসকসহ সংশ্লিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। সিএমইতে মূল প্রবন্ধ উপস্থাপন ও চিকিৎসাবিষয়ক আলোচনায় অংশ নেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. মোহাম্মদ আবুল হাসনাত রুবেল ও ডা. সাদিয়া শারমিন।

    তাঁরা আধুনিক ক্যান্সার চিকিৎসা, দ্রুত রোগ নির্ণয়, সমন্বিত চিকিৎসাব্যবস্থা এবং রোগীদের উপযুক্ত চিকিৎসাকেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। চট্টগ্রাম থেকে ঢাকায় রোগী পাঠানো, চিকিৎসা ব্যবস্থাপনা ও সমন্বয়ের বিভিন্ন দিক তুলে ধরেন ল্যাবএইডের ডিজিএম ফিরোজ হোসেন খান ও এজিএম আবু নাজিম।
    এ ছাড়া ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল, ঢাকা এবং চট্টগ্রামের রোগীদের মধ্যে চিকিৎসা সমন্বয় ও রোগী রেফারেল বিষয়ে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির সিনিয়র বিজনেস কো-অর্ডিনেটর আলমগীর হোসেন।

    আরও পড়ুন