অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। এ ছাড়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যান্সার, রক্তরোগ ও মেডিসিন বিভাগের অধ্যাপক, বিশেষজ্ঞ চিকিৎসকসহ সংশ্লিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। সিএমইতে মূল প্রবন্ধ উপস্থাপন ও চিকিৎসাবিষয়ক আলোচনায় অংশ নেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. মোহাম্মদ আবুল হাসনাত রুবেল ও ডা. সাদিয়া শারমিন।
ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রামের রোগীদের ভোগান্তি কমাতে দ্রুত রোগ নির্ণয়, আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং ঢাকার বিশেষায়িত হাসপাতালের সঙ্গে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। রোগীদের সময়মতো উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করতে কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন তাঁরা।

























