| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • প্রধানমন্ত্রীকে দেখতে মহাসড়কে জনতার ঢল
  • প্রধানমন্ত্রীকে দেখতে মহাসড়কে জনতার ঢল

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

    প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে এবং তাঁকে শুভেচ্ছা জানাতে মহাসড়কের দুই পাশে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। নির্ধারিত সময়ের আগেই হাজার হাজার মানুষ ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও জাতীয় পতাকা হাতে নিয়ে মহাসড়কের দুই পাশে অবস্থান নেন।

    সরেজমিনে দেখা যায়, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বাদ্যযন্ত্র বাজিয়ে ও স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন দলীয় নেতাকর্মীরা। পুরো মহাসড়ক এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

    প্রধানমন্ত্রী বহনকারী গাড়ি বহর মহাসড়ক অতিক্রম করার সময় তিনি হাত নেড়ে উপস্থিত জনতার অভিবাদনের জবাব দেন। এসময় সুসংগঠিতভাবে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং স্লোগান দিতে থাকেন।

    অনুষ্ঠান ও প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মহাসড়কজুড়ে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা।

    আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় কাজ করেন।

    আরও পড়ুন