| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • দেশের পর্যটন খাতে নতুন সম্ভাবনা
  • দেশের পর্যটন খাতে নতুন সম্ভাবনা

    Icon
    বিশেষ সংবাদ
    প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

    দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে গড়ে তুলতে ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণ চিহ্নিত করে একটি যুগান্তকারী জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি।

    সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের প্রতিটি অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য, ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব তুলে ধরতে এই মহাপরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। মহাপরিকল্পনাটি বাস্তবায়ন হলে দেশের ভেতরের পর্যটনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ বহুগুণ বৃদ্ধি পাবে।

    মহাপরিকল্পনার মূল লক্ষ্যসমূহ:

    • পর্যটন স্পট উন্নয়ন: চিহ্নিত ১,৪৯৮টি স্থানে যোগাযোগ ব্যবস্থা, আধুনিক থাকা-খাওয়ার সুবিধা এবং সার্বিক নিরাপত্তা জোরদার করা।

    • বিনিয়োগ বৃদ্ধি: দেশি-বিদেশি বিনোয়োগকারীদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করা।

    • কর্মসংস্থান সৃষ্টি: স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান তৈরি করে গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা।

    • পরিবেশবান্ধব ইকোট্যুরিজম: পরিবেশ রক্ষা করে স্থায়ী ও টেকসই পর্যটন শিল্প গড়ে তোলা।

    রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই মহাপরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হলে পর্যটন খাত দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একটি নতুন ও ইতিবাচক ভাবমূর্তি ফুটে উঠবে।

    আরও পড়ুন