| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • ৫-৭ দিনের মধ্যে গ্যাস সংকট স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
  • ৫-৭ দিনের মধ্যে গ্যাস সংকট স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

    Icon
    বিশেষ প্রতিবেদক
    প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

    দেশে চলমান গ্যাস সংকট আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীতে এক আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা জানান।

    প্রধানমন্ত্রী জানান, বিদেশ থেকে আমদানি করা গ্যাস সংরক্ষণের জন্য সাগরে দুটি জাহাজ (FSRU) ছিল। এর মধ্যে একটি জাহাজে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অপর জাহাজটির ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং পাইপলাইনে গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়। তবে ইতোমধ্যেই বিকল্প উপায়ে গ্যাস সরবরাহ শুরু হয়েছে এবং ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।

    ভাষণে তিনি আরও উল্লেখ করেন, গ্যাসের লাইনে অবৈধ সংযোগ ও মেশিন ব্যবহার করে গ্যাস টেনে নেওয়ার অসাধু চক্রের কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ধরনের অবৈধ কাজ বন্ধ করতে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার আহ্বান জানান তিনি।

    জ্বালানি সংকট সমাধানে সরকার বাপেক্সকে সক্রিয় করার পাশাপাশি দেশীয় ১৩০টি কূপ খননের উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

    আরও পড়ুন