| |
শিরোনাম
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষক প্রশিক্ষণ শুরু ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দিচ্ছেন প্রধানমন্ত্রী জনশক্তিকে দক্ষ করতে কারিগরি শিক্ষায় অগ্রাধিকার: শিক্ষামন্ত্রী অভিনেত্রী বাঁধনের সাথে ভেনিসে অনাকাঙ্ক্ষিত ঘটনাঃ শামা ওবায়েদ ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানে রাজপরিবারের প্রশংসা পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী বাংলাদেশি ১০ হাজার কর্মী নেবে ওমান : শামা ওবায়েদ মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী
  • প্রচ্ছদ
  • বিনোদন
  • অভিনয়ের সাথে সংগীতেও পরিচিতি তৈরি করেছেন স্বাগতা
  • অভিনয়ের সাথে সংগীতেও পরিচিতি তৈরি করেছেন স্বাগতা

    Icon
    বিনোদন প্রতিবেদক
    প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

    অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত শানু স্বাগতা। অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। দীর্ঘদিন ধরে শোবিজে কাজ করে আসছেন এই শিল্পী। বিভিন্ন সময় নিজের কাজ ও ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় এসেছেন তিনি। এবার আগামীর সময়ের সেলিব্রেটি টক শো ‘স্টার স্টোরিজ’-এর দ্বিতীয় পর্বে অতিথি হয়েছেন স্বাগতা।

    কথা বলেছেন শোবিজ ইন্ডাস্ট্রির স্বজনপ্রীতি, গ্রুপিং ও সিন্ডিকেট নিয়ে। পান্থ আফজালের উপস্থাপনায় আলাপচারিতায় শোবিজে কাজের অভিজ্ঞতা থেকে শুরু করে ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে কথা বলেন স্বাগতা। আলোচনায় উঠে আসে সম্পর্ক, ভালোবাসা, বিয়ে, মিডিয়া পলিটিক্স ও বিভিন্ন গুঞ্জনের প্রসঙ্গও।

    শোবিজ ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি নিয়ে স্বাগতা বলেন, ‘ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি। এসবের কারণে যোগ্য মানুষগুলো কাজ পায় না। এমনকি আমাকেও ভালো করা সত্ত্বেও বাদ দেওয়া হয়েছে। ফলে আমার মতো ইন্ডাস্ট্রির অনেকেই হতাশ হয়ে কাজ ছেড়ে দিয়েছে।’ সামাজিক যোগাযোগমাধ্যমের দ্বিচারিতা নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী।

    তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়াতে মানুষেরা দ্বিতীয়-তৃতীয় বিয়ে মেনে নিয়েছে, লিভ টুগেদার মেনে নিয়েছে; কিন্তু নিজে এগুলোর মধ্যে জড়িয়ে গেলে সেটা মানতে পারে না। এসব ঘটনা তো ওপেনলি হচ্ছে। মানুষ এগুলো সোশ্যাল মিডিয়াতে দেখছে, ভিউ হচ্ছে। তারমানে আমাদের সোসাইটি এসব দেখতে পছন্দ করে।’

    আলাপচারিতায় সমসাময়িক নানা বিষয় নিয়ে নিজের দর্শন ও ভাবনা তুলে ধরেছেন স্বাগতা। পাশাপাশি থাকছে ফান অ্যান্ড গেম এবং ব্যতিক্রমী র‍্যাপিড ফায়ার পর্ব। এতে তার ব্যক্তিগত ও মজার কিছু উত্তরও উঠে আসবে। ‘স্টার স্টোরিজ’-এর দ্বিতীয় পর্ব প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার রাত ৮টায়।

    আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি দেখা যাবে। অনুষ্ঠানটির প্রযোজক নাবিলা মারজুক। টক শোটির প্রথম পর্বের অতিথি ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

    আরও পড়ুন