| |
শিরোনাম
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী বড় শহর নয়, মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিন মহাসড়কে অটোরিকশা চলবে না, তবে জীবন-জীবিকা বিবেচনায় পর্যায়ক্রমে ব্যবস্থা : সড়ক মন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক এআই ব্যবহারে সক্ষম করতে শিশুদের বুনিয়াদি শিখন দক্ষতা বাড়াতে হবে : শিক্ষামন্ত্রী প্রতিষ্ঠান শক্তিশালী না হলে গণতন্ত্র টেকসই হবে না: রুহুল কবির রিজভী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • লংমার্চে বাধা এলে মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছাব
  • লংমার্চে জামায়াত আমির

    লংমার্চে বাধা এলে মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছাব

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

    জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চে যেকোনো ধরনের বাধা মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছানো হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

    শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় ঢাকার মতিঝিল শাপলা চত্বরে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় ঐক্য এ কর্মসূচির আয়োজন করে।

    সমাবেশে জামায়াত আমির বলেন, “আমরা কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে রাস্তায় নামিনি। আমরা নেমেছি বাংলাদেশের ১৮ কোটি মানুষের অধিকারের পক্ষে।” ৬ দফা দাবির পাশাপাশি দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি নতুন আরও একটি দাবি যুক্ত করে বলেন, দেশে কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব বরদাস্ত করা হবে না।

    জনজীবনের নানা ভোগান্তির কথা তুলে ধরে তিনি বলেন, “চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কারণে জনগণ অতিষ্ঠ। গ্যাস-বিদ্যুতের সংকট থাকা সত্ত্বেও ভূতুড়ে বিল আদায় করা হচ্ছে। ” সিফাত নামের এক তরুণের প্রতিবাদের প্রসঙ্গ টেনে তিনি তাকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানান এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইতিহাস প্রমাণ করে—এক নূর হোসেন, এক ইয়াসমিন কিংবা এক ডাক্তার মিলন আন্দোলনকে কোথায় নিয়ে গিয়েছিল। কখন যে পরিস্থিতি বদলে যাবে, তা বলা যায় না।

    “চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরুর আগে ডা. শফিকুর রহমান স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, আন্দোলন রাজপথ থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত সমান্তরালে চলবে, যতক্ষণ না পর্যন্ত জনগণের সকল অধিকার প্রতিষ্ঠিত হয়।

    মহান আল্লাহর ওপর ভরসা রেখে রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার মাধ্যমে দাবি আদায় করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    আরও পড়ুন