| |
শিরোনাম
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস
  • চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

    সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাসের চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে আজ দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

    বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

    বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত মার্চ মাসে ঢাকা ছাড়েন মির্জা আব্বাস।

    দীর্ঘ সময় বিদেশে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে আজ রাতে তিনি স্বদেশে প্রত্যাবর্তন করছেন।

    আরও পড়ুন