সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। ভাদ্র মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। ভাদ্র মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা,আত্যবিশ্বাস বাড়তে পারে।
আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ইংরেজি, ১৬ ভাদ্র ১৪৩৩ বাংলা, ১৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
মেষ:
১, আজ নিজের সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, তবে সিদ্ধান্তে স্থিরতার রাখুন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হতে পারে। অর্থনৈতিক বিষয়ে সম্ভাবনা ও ব্যয়ের চাপ থাকবে মানসিক অস্থিরতা কমান। শারীরি সতর্ক থাকুন।কোনো কাজে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
২, বৃষ:
আজ কর্মক্ষেত্রে ধৈর্য ও বাস্তববোধ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। নতুন কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য যাচাই করুন। আর্থিক বিষয়ে ধীরে এগোবেন। পরিবারে দায়িত্ব বাড়বে,আপনার কথার মূল্য থাকবে। যোগাযোগে সুফল আসতে পারে।
৩, মিথুন:
আজ যোগাযোগ দক্ষতা আপনার বড় শক্তি হয়ে উঠবে। কর্মক্ষেত্রে আলোচনার মাধ্যমে জটিল বিষয় সহজ করার সুযোগ পাবেন। অর্থের ক্ষেত্রে নতুন সম্ভাবনা থাকলেও অতিরিক্ত ঝুঁকি ঠিক হবে না। পড়াশোনা ও জ্ঞানচর্চায় মনোযোগ বাড়বে। শরীর ভালো রাখতে বিশ্রাম ও পর্যাপ্ত পানি গ্রহণ করুন।
৪, কর্কট:
আজ আত্মবিশ্বাস ও দূরদর্শিতার সমন্বয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও সঠিক পরিকল্পনা করলে তার সুফল পাবেন। অর্থনৈতিক বিষয়ে স্থিরতা বজায় রাখুন।ভবিষ্যতের জন্য নতুন চিন্তা মাথায় আসতে পারে। পরিবারের দায়িত্বশীলতা বাড়িয়ে দিন। শরীর ও মনের যত্ন নিন।
৫, সিংহ:
যোগ্যতা প্রকাশের জন্য অনুকূল। দায়িত্ব বাড়বে, সিদ্ধান্তে বিবেচনা রাখন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ এলেও অতিরিক্ত আত্মবিশ্বাস যেন বাধা না হয়। অর্থের ক্ষেত্রে পরিকল্পিত পদক্ষেপে
শুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রারিবারিক গুরুত্বপূর্ণ সহযোগিতা পেতে পারেন। শরীরের ঢ়ত্ন নিন।
৬, কন্যা:
আজ কাজের জায়গায় সতর্কতায় সাফল্য পাবেন। পুরোনো পরিকল্পনায় নতুন পরিবর্তনের সুযোগ থাকবে। অর্থনৈতিক বিষয়ে হিসাব-নিকাশ পরিষ্কার রাখুন এবং অপ্রয়োজনীয় খরচ কমান। কাছের মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। স্বাস্থ্য ভালো রাখতে খাবার ও দৈনন্দিন রুটিনে শৃঙ্খলা বজায় রাখুন।
৭, তুলা:
আজ সম্পর্ক ও সহযোগিতার কাজ এগিয়ে নেওয়ার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার কূটনৈতিক আচরণ বিরোধ কমাতে সাহায্য করবে। অর্থের বিষয়ে লাভের সম্ভাবনা থাকলেও বিনিয়োগ বা খরচ করায় বিরত থাকুন। পরিবারে শান্তি আসতে পারে। মানসিক চাপ থাকলেও আত্মবিশ্বাস বাড়বে। শরীরে ক্লান্তিতে বিশ্রাম নিন।
৮, বৃশ্চিক:
গুরুত্বপূর্ণ দায়িত্ব সামনে আসতে পারে, কথা বলায় নিয়ন্ত্রণ রাখুন। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা থাকলেও দক্ষতায় অবস্থান ধরে রাখতে পারবেন। অর্থনৈতিক বিষয়ে আটকে থাকা কোনো পাওনা নিয়ে অগ্রগতি হতে পারে। আবেগ নিয়ন্ত্রণে সম্পর্কে সহজ হবে। মানসিক চাপ কমান, শরীরের যত্ন নিন।
৯, ধনু:
আজ নতুন কিছু শেখা, দূরের যোগাযোগ বা ভবিষ্যৎ পরিকল্পনায় ইতিবাচক অগ্রগতি হতে পারে। কর্মক্ষেত্রে অভিজ্ঞতার মূল্য পাবেন এবং গুরুত্বপূর্ণ কারও সহযোগিতা পেতে পারেন। অর্থে সম্ভাবনা থাকলেও ঋণ বা প্রতিশ্রুতিতে সতর্ক থাকুন। পারিবারিক শুভ।
১০, মকর:
আজ দায়িত্ব পালনের পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়েও ভাবতে হবে। কর্মক্ষেত্রে কোনো কাজ আবার সক্রিয় হতে পারে এবং কর্তৃপক্ষের শুনজরে পাবেন। অর্থনৈতিক বিষয়ে সতর্ক। পরিবারের কারো পরামর্শ উপকারে আসতে পারে। দুশ্চিন্তা কমিয়ে দিন।
১১, কুম্ভ:
আজ নিজের অবস্থান ও দায়িত্ব সম্পর্কে নতুন করে ভাবার দিন। কর্মক্ষেত্রে চাপ থাকলেও পরিস্থিতি সামলে উঠতে পারবেন। কোনো সিদ্ধান্তে অন্যের ওপর সম্পূর্ণ নির্ভর করবেন না নিজের বিচারবুদ্ধি ব্যবহার করুন। অর্থে ব্যয় কমিয়ে সঞ্চয়ে নজর দিন। মানসিক অস্থিরতা কমাতে একসঙ্গে বহু বিষয়ে চিন্তা করবেন না।
১২, মীন:
আজ কর্মক্ষেত্রে সৃজনশীল চিন্তা কাজে লাগবে এবং নতুন কোনো দায়িত্বের সম্ভাবনা তৈরি হতে পারে। অর্থনৈতিক বিষয়ে হঠাৎ পাওয়া সুযোগ যাচাই করে গ্রহণ করুন। কাছের মানুষের প্রতি সম্মান রেখে পরিষ্কারভাবে কথা বলুন। মানসিকভাবে কিছুটা চাপ থাকলেও আত্মবিশ্বাস ধরে রাখুন। স্বাস্থ্যে ঘুম,ও খাবারে সচেতন থাকুন।
























