| |
শিরোনাম
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী বড় শহর নয়, মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিন মহাসড়কে অটোরিকশা চলবে না, তবে জীবন-জীবিকা বিবেচনায় পর্যায়ক্রমে ব্যবস্থা : সড়ক মন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক এআই ব্যবহারে সক্ষম করতে শিশুদের বুনিয়াদি শিখন দক্ষতা বাড়াতে হবে : শিক্ষামন্ত্রী প্রতিষ্ঠান শক্তিশালী না হলে গণতন্ত্র টেকসই হবে না: রুহুল কবির রিজভী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
  • প্রচ্ছদ
  • জলবায়ু ও পরিবেশ
  • সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

    আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত।

    মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

    সাম্প্রতিক রেকর্ড:

    সর্বোচ্চ তাপমাত্রা: ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস (রাজশাহী)।

    সর্বনিম্ন তাপমাত্রা: ২৪.২ ডিগ্রি সেলসিয়াস (সিলেট)।

    সর্বোচ্চ বৃষ্টিপাত: ৪৭ মিলিমিটার (নিকলি)।

    দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। ভোরে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

    আরও পড়ুন